Sunday, July 21, 2019

উনিশ যদি প্রাণ আমার একুশ অভিমান "
উনিশে এগারো, একুশে দুই বীর শহিদের চরন ছুই,
ভাষা শহিদের রক্তস্নাত ধন্য হয়েছে বরাকের ভুঁই।
চালিহার চাল ভেস্তে দিল কিশোর যুবক বৃদ্ধ শিশু,
প্রফুল্লের বুলেট বুকে নিয়ে অমর হলো জগন যীশু।
কি ছিল দাবি? শুধু এতটুকু আপন ভাষায় বাচিঁ বাড়ি,
অহংকারীর লাঠির ঘায়ে ভূলুণ্ঠিত হল নর নারী।
মাইজডিহি থেকে আবর্ত ভবন কেউ করেনি কোনো সর্বনাশ,
তবে কেন পি,ডাব্লিউ,ডি চত্বরে জগন,যীশুর পড়লো লাশ।
হসপিটালে আহতের খোজে দুলাদা হলেন নির্যাতিত,
বৃদ্ধ দেখেও দিলিনা রেহাই মারলি লাঠি মনের মতো।
পারলি না ছিনিয়ে নিতে মোদের ভাষা,মোদের অভিমান
প্রাণ দিয়ে ওরা রেখেই দিল বাংলা মায়ের মান অম্লান।
আবার যদি করিস চেষ্টা,তবে শুনে রাখ ওরে নচ্ছার,
লক্ষ লক্ষ জগন যীশু বরাকের বুকে হবে সোচ্চার।
উনিশ যদি প্রাণ আমার,একুশ অভিমান,
দৃঢ় কন্ঠে গাইছি,গাইবো বাংলার জয়গান।
#শুভম

Sunday, April 14, 2019

"রাজ্যাভিষেক"
কৌতুহলের মাঠ পেরিয়ে যখন আমি তোমার আঙ্গিনায়,
তুমি তখন তুলসী তলায় সন্ধ্যার অছিলায়।
আমি তখন স্থির,  দেখছি তোমায় মন্ত্রমুগ্ধের মতো,
যত কাছে তুমি প্রদীপ ততই আলোকিত।
তোমার শাড়ির আঁচলে বাধা দায়িত্বের চাবিকাঠি,
তুমি চন্দ্রের মত স্নিগ্ধ, পবিত্র তোমার আবাস কুঠি।
সন্ধ্যা প্রার্থনা, আমায় গান শোনাবার ভান,
সুরে সুরে বুঝতে পারি অনেক অভিমান।
সবশেষে তুমি এসে দাঁড়ালে হাতে প্রদীপখানি,
প্রদীপের তাপ ঠেকিয়ে মাথায় হাসলে অভিমানী।
ঘোর কাটিয়ে বারান্দাতে তোমার চোখের ইশারায়,
শান্ত মনে চোখ বুজলাম আরাম কেদারায়।
তুমি তখন আমার পাশে আমার হাতে হাত দিয়ে
বুঝিয়ে দিচ্ছ শরীরে নয় ভালোবাসা হৃদয়ে।
যাবার বেলায় বলে দিলে "মহারাজা আজ থেকে পুরোনো সব শেষ"
নতুন জীবনের শুরু হবে কাল তোমার রাজ্যাভিষেক।।
#শুভম

Thursday, January 24, 2019

অজানা আতংক, অমানিশা সব কাটিয়ে নতুন দিশা,
নাই বা পেলাম উচ্চাসন, যদি পাই ভালোবাসা।
আমার চলা নিয়ন্ত্রণ করবে শুধুই আমার মন,
নিয়ম যত মজ্জা হীন করবো সবই উলঙ্ঘন।
চলবে হাওয়া নিজের বেগে, নদি কার কথা শোনে,
আমি না হয় আত্মভোলা, বাকিরা কি বাধ্য ছেলে?
#শুভম

Thursday, December 27, 2018

আলো যখন আত্মহারা, ছাড়ায় আকাশের সীমানা,
 তাকেই তখন সকাল বলে, শুরু হয় দিন চলা।
যখন তোমার ক্ষিপ্ত গতি,তখনই যৌবন বেলা,
দিনের শেষে ঘুমিয়ে গেলে তাকে মৃত্যু বলে না।
রাতের বেলায় চাঁদ হাসে,সে হাসি সূর্যের দেওয়া,
চন্দ্রমার চমক দেখে সুর্যকে তো কেউ ভোলে না।
#শুভম

Friday, December 7, 2018

#নতূনপৃথিবী
অনেকদিনের খোজা আজ হয়তো শেষ,
সেই দুরন্ত যুবকটা যার মনে ভয়ের ছিলোনা লেশ,
সবকিছুতেই বেপরোয়া, অনেকের ভরষা,
সব্বাই বলতো একদিন খুব বড় হবে ছেলেটা।
হঠাৎ একদিন নপুংসক দের ভিড়ে হারিয়ে গেলো,
তারপর অনেক ধূলিমাখা পথ, তেপান্তরের মাঠ, সমুদ্রেতট, গভীর অরন্যে খুজেছি,
কোথাও নেই, ঠোঁটে রঙ আর  কাজল মেখে নপুংসক দের ভিড়ের মাঝেও খুজে দেখেছি।
এদিকে অনেক ঝড়ের পর সব্যসাচী দের নিয়ম পাল্টে গেছে,
কিছু ডান, আর কিছু বাম, প্রযুক্তি উন্নত মন আরো নীচে।
রোজ রাতে বস্ত্রহীন দের গোঙ্গানি, জনপ্লাবনের আভাস,
অনেক চিন্তা নিয়ে ঘুমোতে যাওয়া, ঘুম না আসার পূর্বাভাস।
আজ অংগীকার ভেংগে আয়নার সাথে কথা বলার প্রয়াস,
তখন ঠিক আমার সামনে তার আত্মপ্রকাশ।
আমি জানতাম ওকে একদিন খুজে পাবো আবার চেষ্টা করে দেখবো,
নপুংসকরা বদলাবে না আমি ওকে নিয়ে নতূন পৃথিবী গড়বো।।
#শুভম

Tuesday, December 4, 2018

"এ আলো আমার চাই না"
রাজগৃহে ঘিয়ের বাতি, উজ্জ্বল প্রতিটি কক্ষ,
তবুও রাজার মন ভরে না, মেজাজ বড়ই রুক্ষ।
শয়ন কক্ষের দখিন দিশার কপাট খানি খুলে,
বিনিদ্র রজনী দাড়ায়ে আছেন রাজা উদাসমনে।
দেখিছে রাজা, কাঠুরির ঘরে অপূর্ব আলো জ্বলে,
বিচলিত রাজা ঘোড়ায় চাপিয়া কাঠুরির ঘরে চলে।
দেখিলেন গিয়া সেথায় ঠাই পেতেছে জোনাকিরা দলে দলে,
কুড়ে ঘরে প্রকৃতির আলো, টিম টিম করে জ্বলে।
পেয়াদা ডাকিয়া বলিলেন রাজা স্বচ্ছ পাত্রে করো বন্দি,
রাজপ্রাসাদ ছাড়িয়া কুড়েঘরের সাথে কেনো করিবে সন্ধি।
তখনই হঠাৎ নিদ্রা ত্যাগিয়া কাঠুরির সপ্তাদশী কন্যা,
তাকিয়া দেখিল ভয়াতুর পিতা,মনে মনে শুনিল জোনাকির কান্না।
সামনে আসিয়া নির্ভিক চিত্তে করিল রাজাকে প্রনাম,
হাসিয়া বলিল বালিকা রাজারে অযথা কেনো হয়রান,
জোনাকিরা সবাই যাইবে রাজগৃহে থাকিবে বড়ই ভালো,
তবে সেথায় যদি না জ্বলে কোনোদিন ঘিয়ের আলো।
ঘিয়ের বাতি চোখ ঝলসায় তাইতো কুটিরে আসে,
স্বচ্ছ পাত্রে বন্দি করিলে অতি অল্পক্ষণই বঁাচে।
রাজা বলিলেন তবে যদি আমি প্রতিটি প্রজার ঘরে,
ঘিয়ের বাতি জ্বালাইয়া দেই প্রতিটি রাত্রিতে,
তবে কি জোনাকি বাসা বাধিবে রাজমহলের প্রতি গৃহে,
কাঠুরির কন্যা বলিল রাজন, তবে হবে অর্থের অপচয়।
বলিলেন রাজন, বড়ই মন্দা, পূরন হয় না রানীর বায়না,
জোনাকিরা সব এখানেই থাক, এ আলো আমার চাই না।।
#শুভম

Monday, November 5, 2018

"বর্বর"
ভারতবাসী তোরাও তাই গুলি করিনা তোদের বুকে,
তোরা কিন্তূ চালাস গুলি অতর্কিতে মাঝরাতে।
অসম,অসম চেল্লাস তোরা নিয়ে বন্দুক ছোরা,
ইতিহাসে লেখা, এই আকাশে উড়তো বাংলার পতাকা।
বড়াই করিস কিসের তোরা কিবা তোদের আছে,
সুধাকন্ঠকে স্বীকৃতি দিল এই বাংলার লোকে।
আমাদের দেখে হলি সভ্য,ছিলিস ত বর্বর,
তোরাই এখন বলিস আমরা যাযাবর।
মাঝরাতে অসহায় যুবতীকে নগ্ন করে ছাড়িস,
ভাষার নামে আলফা হয়ে নিরীহদের মারিস।
টেক্কা দিবি আয় সামনে হোক প্রতিযোগিতা,
দেখবে বিশ্ব কার বেশি সমৃদ্ধ সংস্কৃতি,সভ্যতা।
আঘাত হানলে একঘরে হবি, হবে স্বপ্নভঙ্গ,
মনে রাখিস প্রতিবেশী তোদের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ।
#শুভম
"আরো রক্ত চাই"
কতো নিবি, বুক চিতিয়ে আছি দাঁড়িয়ে,
নিতে চাস, আরো বেশি করে নে।
দিবো রক্ত ছিটিয়ে, তোদের সম্মুখে রাজপথে,
কর উন্মাদ নৃত্য রক্ত পিচ্ছিল পথে।
তবে শুনে রাখ, রক্ত সবার আছে,
তোর হাতে শানিত অসি যদি আমার অঙ্গ কাটে,
আমার হাতের তীক্ষ্ণ ছুরি বিধবে তোর বুকে।
জাতীয়তাবাদের দোহাই দিস আমার লিপি নিয়ে,
কতো চাই নিরীহ প্রান, দেবো সম্মুখ সমরে।
এই ত সেদিন এগারোটি তাজা প্রান, যাদের রক্ত করেছিলি পান,
আজ আবার শংকর,মাধব,লাচিতের গৌরব করলি ম্লান।
বাঙ্গালী মোরা আসামী হয়েছি, কাঠগড়ার ভয় নাই,
বাঁচার লড়াই লড়বো মোদের আরো রক্ত চাই।।
#শুভম।

Saturday, October 27, 2018

"বৃদ্ধাশ্রম অনেক ভালো"
চোখে কম দেখি আমি কানে কম শুনি,
শরীর দেয় না সঙ্গ হয়েছি যে বুড়ি।
অট্টালিকায় থাকি আমি চিলেকোঠার পাশে,
আমার সাথে পুষি আর ডগি টাও থাকে।
ষোলো দিন হলো আজ খোকা নেই বাড়ি,
আছি বড় সুখে আমি খেয়ে জল,বাতাসা,মুড়ি।
বৌমা থাকলে বার বার করতো বকাঝকা,
নিরুপায় হয়ে তাকিয়ে দেখতাম মোবাইলে ব্যাস্ত খোকা।
ছুটি পেয়েছে খোকা আমার তিনমাস পর,
বৌমার তাই শখ হয়েছে যাবে ঘুরতে শ্রীনগর।
যেমনি বলা তেমনি শুরু হয়ে গেলো পেকিং,
শুনলাম নাকি বৌমা আমার করবে গিয়ে ট্রেকিং।
যাবার বেলায় মুড়ি,বাতাসা দিয়ে গেছে টিন ভরে,
ডগির তো "পুরিনা প্রো" খেয়ে দিব্যি পেট ভরে।
পুষি সে তো আমারই সাথে মুড়ি খেয়েই চলে,
ঝা চকচকে ঘরের মাঝে মিছেই ইদুর খোজে।
দশদিন হলো আক্যুয়াগার্ডের জল হয়েছে খালি,
বড় উঁচু তে লাগানো ওটা কি করে জল ডালি।
হাজার লিটারের ড্রাম ছাদে জলে আছে ভরা,
বেসিনের কলের জল দিয়ে ভরে রেখেছি ঘড়া।
বয়স আমাকে নুইয়ে দিয়েছে হতে পারিনা সোজা,
জানালা দিয়ে দেখা যায়না বদলে যাওয়া পাড়া।
আজ ভাবছি বৌমার কথা মানলেই ভালো হতো,
আমার খোকার অট্টালিকার চেয়ে বৃদ্ধাশ্রম অনেক ভালো।
#শুভম

Thursday, October 18, 2018

#মাআসছেন
আমি মহা শূন্যের করি আরাধনা,
শূন্যতা কে জমাট করিয়া করি প্রতিমার রচনা।
আমি ষষ্ঠী তিথিতে বৃক্ষ, বারি, ফসলের পুজা করি,
প্রকৃতি ধারন করিয়াছে রূপ দশ প্রহরণ ধারিনী।
#শুভম
"পরাধীনতা"
সমৃদ্ধ সংস্কৃতি, প্রাচীন সভ্যতা, খন্ডিত সুবর্ণভূমি, জাত বিচারের নগ্নতা।
কুসংস্কার, কুপ্রথা, তবু বড় অভিমান, নির্ধনের চোখে জল,ধনবানের জয়গান।
মাথা খুটে মরে হেতা নির্বল, নিষ্পাপ, বলশালী, ব্যভিচারী করছে যে বাজীমাৎ।
ছিল বেদ,তবু ভেদ কেন তা কি কেউ জানেনা,
দেশাচারের অজ্ঞতা দিলো ন-শ বছরের পরাধীনতা।
#শুভম
রাত্রির আকাশে চন্দ্রমা,
চমক তোমার মুখে।
সজল চোখে শীতল ধারা,
শান্তি অঙ্গ জুড়ে।
#Subham
সিথিতে তোমার সিদুর, আমার শিরায় উপশিরায়,
তোমার জঠরে সৃষ্টি তাই লাল রক্ত আমার।

অশান্ত মনের নিবিড় কোনে তোমায় রাখি স্ব যতনে,
আমার চিন্তাশক্তি যেথায় লোপ, সেথায় হয় গো তোমার বোধ।
তুমি সবই বুঝতে পারো হৃদয়ের ডাক শুনতে পারো,
তবু তুমি নির্বাক হয়ে এমন শান্ত থাকতে পারো।
#শুভম
আমার শরীরে আর মনে তোমার দখলদারী,
জিততে পারি অনায়াসে তবু ইচ্ছে করেই হারি।
যাহার কথায় কবিতা, নয়নে নৃত্য হরিয়াছে যে আমার চিত্ত,
মুছিয়া দিও কোমল হাতে আমার নয়ন দুটি অশ্রুসিক্ত।
#শুভম।
চলার পথে কপট নয়, করিব সত্যের অনুসরণ,
সংস্কার যাহা পাইয়াছি তাহাই অবলম্বন।
আশা আর আকাক্ষার ভেদিয়া স্বপ্নময় জাল,
পদাঘাতে চূর্ণ করিয়া মিথ্যা অহংকার,
বড় কঠিন জীবনযাত্রা বড় বেদনাময়,
যতই আসুক ঝঞ্জা ঝাপট থাকবো অটল।
অমানিশা রাত, তবুও চলেছি হাতে নেই লন্ঠন,
এ রাত প্রকৃতির নয়, আমি নিজেই করেছি নিমন্ত্রণ।
#শুভম

Saturday, September 22, 2018

"ঠিকানা"
জীবনের সব পাওনা গুলো,
পাওয়া হয়নি এখনো।
বেচে থাকবো পণ করেছি,
পাওনা গুলো পাওয়া অবদি।
করিনা মৃত্যুকে ভয়,
হবই সফল নাই সংশয়।
গান আমি গাই প্রানভরে,
লিখি কবিতা খাতা ভরে।
কখনো বা কোনো পাতায়,
আমার গানে কবিতায়,
স্ব ইচ্ছায়,অনিচ্ছায়,
সুখেতে কিবা যাতনায়,
অজান্তে, অনায়াসে,
কলমে নাম তোমার আসে।
আমায় দেওয়া তোমার ভাষন,
অযথা করে আমায় শাসন।
বলতে তুমি ঠিকই প্রিয়া,
বড্ড বোকা আমার হিয়া।
আমি না হয় বোকা ছেলে,
তুমি পারতে চালাক হতে।
তুমিও সেই আমারই মতো,
নইলে কি বিরহ ভুগতে হতো?
তারপরও আমি বলছি,
সবকিছু ফিরে পাওয়ার চেষ্টা করছি।
তুমি মৌনতা ভাঙ্গো চলা বন্ধ করো না,
তোমার গন্তব্য আমার ঠিকানা।।
#শুভম

Monday, September 17, 2018

"অজাতশত্রু"
 সবাই বলছে থমকে গেছো চলা হয়েছে বন্ধ,
স্তব্ধ হয়েছেন প্রিয়জনেরা, তোমার অচল হৃদপিণ্ড।
আমি বলছি এতো আবার নতূন করে চলা,
এখন তোমার পথ প্রসস্থ সব সীমানাই খোলা।
তুমি সবার হৃদয় মাঝে থাকবে প্রিয় হয়ে,
শ্রদ্ধায় হবে মাথা নত তোমার নাম শুনে।
তোমার কবিতার তেজবাক্যে জাগবে নতূন জীবন।
তোমার রচনা কি করে হরন করবে তুচ্ছ মরন।
দিয়ে গেছ তুমি জীবন চলার অমূল্য উদাহরণ,
তোমার দিশায় চলবে এখন ভারতের যুবক গন।
তোমার জন্মবধি নেইকো শত্রু সবাই আপন জন,
অজাতশত্রু নাম দিয়েছে তোমার মতের বিরোধী গন।
#Subham 

Saturday, September 15, 2018

"রাষ্ট্রনেতা"
বীর বিক্রম,প্রতাপশালী সৌম্য কান্তিবর,
নির্ভিক চিত্তে নিশ্চয় যার অটল ওনড়।
জীবন ভর কতো সংগ্রাম তোমার লেখনীতে স্পষ্ট,
সাহিত্যতে দক্ষ তুমি বুঝতে সবার কষ্ট।
পোখরানে পরমাণু বলো কারগিলে মহারণ,
দিলে সফল পরীক্ষণ দিলে গৌরবের বিজয়।
বাগ্মী তুমি কবি খ্যাতিমান মহান রাষ্ট্রনেতা,
তোমারই জন্য শ্রেষ্টাসনে বিরাজিত ভারতমাতা।
তোমার সামনে সবাই নত হোক চীন বা আমেরিকা,
ছিল বড়ই সাধারন জীবন যাপন ছিল না কোনো বিলাসিতা।
তোমার বাণী ধ্রুবসত্য তা প্রমানিত সবার কাছে,
কাল যাহারা করেছিল বিদ্রুপ তাদের নিয়ে আজ সবাই হাসে।
তোমার কবিতার মাঝে খুজে পাই ভারতের ইতিহাস,
লিখেছ অনেক অজানা কথা লিখেছ অনায়াস।
ভারতমালা,মহাসড়ক,সর্বশিক্ষা অভিযান,
তোমার কর্মে অমর তুমি ওহে কীর্তিমান।
আজ শব্দ হারিয়ে গেছে হচ্ছে দুচোখ সিক্ত,
আজ দেশমাতৃকার কোল সত্যিকারের রিক্ত।।
                         "শুভম"