Saturday, September 15, 2018

"বই"
কঁাপা কঁাপা হাতে লেখা হল শুরু,আমি একা আছেন একাধিক গুরু।
সময়ে সুযোগে লেখা কলম চলে না, কলম যদি চলে তাতে আগুন জ্বলে না।
কলমের দেখো তেজ আগুন ঝরিছে, কাগজের দেখো গুণ আগুন সহিছে।
সাগরের গর্জন কিবা কোনো মহারণে, অনায়াসে শান্ত কাগজের আবরণে।
মনে আছে হিরোসিমা নাগাসিকা, পলাশীর যুদ্ধ, বইয়ের মাঝে সব আছে শান্ত।
দেখোনি রবি ঠাকুর,নজরুল,সুকান্ত, বইয়ের প্রতিটি পাতায় আজও উনারা জীবিত।
সব জানা অজানা হবে সব জ্ঞান আহরণ, মন দিয়ে বিষয়ক বই করো অধ্যয়ন।।
        "শুভম"

No comments:

Post a Comment