Saturday, September 15, 2018

"কাব্যলক্ষ্মী"
আজ গাইবো আমি গান, ভাঙ্গবে তোমার অভিমান।
দুরন্ত তুমি নির্বাক আমি, যতই দেখি ততই হই হতবাক।
আজ আকাশ জুড়ে মেঘ, ম্লান পুর্ণিমার চাঁদ,
তোমার চোখের জলে মুছে গেছে সকল অবসাদ।
অনায়াস মন শুনে অনুক্ষণ মেঘের গর্জন,
তোমা পানে চাই বুঝিতে না পাই কেনো করিতে পারি নাই তোমাকে অর্জন।
তুমি প্রেমিকা নয়, বিলাসিতা নয়, তুমি আমার কাব্যলক্ষ্মী,
চেষ্টা অনেক করেছি আমি অনেকেই আছে সাক্ষী।
গুনগুন করে গান গেয়ে করি আমি তোমার রচনা।
আসো তুমি আরো পরিনিত হয়ে এটাই আমার যাচনা।
কলমের কালি ফুরিয়ে না যাক হোকনা গান বন্ধ,
বড় ভিত আমি বড় জোরে হাকে আমার হৃদপিণ্ড।
স্থির নই আমি, আবার যদি ক্ষমতা দেয় হাতছানি,
আবার যদি তোমায় ভুলে চড়ি ক্ষমতার গাড়ি।
তাইতো বলছি তোমার কাছেই আমি আছি বড় সুখে,
তুমি এসো বার বার আমার কলমে আর কাগজে।
চাইনা আমার মিথ্যে ক্ষমতা, চাইনা বিপাক ঝক্কি,
আমি শুধু চাই তোমায় ওগো আমার কাব্যলক্ষ্মী।।
                           "শুভম"

No comments:

Post a Comment