"প্রকৃতি"
আশার প্রদীপ জ্বালিয়ে নিকেশ করো অন্ধকার,
হে দয়াময় তোমার জগৎ তুমিই করো পরিত্রাণ ।
বড় কোলাহল, মন্দিরে নয়, আমার নির্জনতায়,
তোমায় তপ করিতেছি আমি মনের সরলতায়।
চক্ষু মুদিয়া করিব ধ্যান নাহি মোর এমন একাগ্রতা,
তাই ত প্রভু তোমায় পূজিতে চাই মোর নিরবতা ।
প্রতিমা ত নাই, পূজিব কাহারে, দিব কাহারে ফুল মা'লা,
পূজার বিধি জানিনা আমি, নাই পূজার ডালা।
উপরে গগন, মেঘের রাশি, বায়ু আছে বিত্যমান,
নীচে ধরিত্রী, জলধারা,বৃক্ষ সবেতেই তোমার অধিষ্ঠান।
তোমাতেই সব আছে প্রভু তুমি সব আকৃতির,
তাই ত আমি খোলা আকাশে পূজা করি প্রকৃতির।।
"শুভম"

No comments:
Post a Comment