Thursday, October 18, 2018

অশান্ত মনের নিবিড় কোনে তোমায় রাখি স্ব যতনে,
আমার চিন্তাশক্তি যেথায় লোপ, সেথায় হয় গো তোমার বোধ।
তুমি সবই বুঝতে পারো হৃদয়ের ডাক শুনতে পারো,
তবু তুমি নির্বাক হয়ে এমন শান্ত থাকতে পারো।
#শুভম
আমার শরীরে আর মনে তোমার দখলদারী,
জিততে পারি অনায়াসে তবু ইচ্ছে করেই হারি।
যাহার কথায় কবিতা, নয়নে নৃত্য হরিয়াছে যে আমার চিত্ত,
মুছিয়া দিও কোমল হাতে আমার নয়ন দুটি অশ্রুসিক্ত।
#শুভম।
চলার পথে কপট নয়, করিব সত্যের অনুসরণ,
সংস্কার যাহা পাইয়াছি তাহাই অবলম্বন।
আশা আর আকাক্ষার ভেদিয়া স্বপ্নময় জাল,
পদাঘাতে চূর্ণ করিয়া মিথ্যা অহংকার,
বড় কঠিন জীবনযাত্রা বড় বেদনাময়,
যতই আসুক ঝঞ্জা ঝাপট থাকবো অটল।
অমানিশা রাত, তবুও চলেছি হাতে নেই লন্ঠন,
এ রাত প্রকৃতির নয়, আমি নিজেই করেছি নিমন্ত্রণ।
#শুভম

Saturday, September 22, 2018

"ঠিকানা"
জীবনের সব পাওনা গুলো,
পাওয়া হয়নি এখনো।
বেচে থাকবো পণ করেছি,
পাওনা গুলো পাওয়া অবদি।
করিনা মৃত্যুকে ভয়,
হবই সফল নাই সংশয়।
গান আমি গাই প্রানভরে,
লিখি কবিতা খাতা ভরে।
কখনো বা কোনো পাতায়,
আমার গানে কবিতায়,
স্ব ইচ্ছায়,অনিচ্ছায়,
সুখেতে কিবা যাতনায়,
অজান্তে, অনায়াসে,
কলমে নাম তোমার আসে।
আমায় দেওয়া তোমার ভাষন,
অযথা করে আমায় শাসন।
বলতে তুমি ঠিকই প্রিয়া,
বড্ড বোকা আমার হিয়া।
আমি না হয় বোকা ছেলে,
তুমি পারতে চালাক হতে।
তুমিও সেই আমারই মতো,
নইলে কি বিরহ ভুগতে হতো?
তারপরও আমি বলছি,
সবকিছু ফিরে পাওয়ার চেষ্টা করছি।
তুমি মৌনতা ভাঙ্গো চলা বন্ধ করো না,
তোমার গন্তব্য আমার ঠিকানা।।
#শুভম

Monday, September 17, 2018

"অজাতশত্রু"
 সবাই বলছে থমকে গেছো চলা হয়েছে বন্ধ,
স্তব্ধ হয়েছেন প্রিয়জনেরা, তোমার অচল হৃদপিণ্ড।
আমি বলছি এতো আবার নতূন করে চলা,
এখন তোমার পথ প্রসস্থ সব সীমানাই খোলা।
তুমি সবার হৃদয় মাঝে থাকবে প্রিয় হয়ে,
শ্রদ্ধায় হবে মাথা নত তোমার নাম শুনে।
তোমার কবিতার তেজবাক্যে জাগবে নতূন জীবন।
তোমার রচনা কি করে হরন করবে তুচ্ছ মরন।
দিয়ে গেছ তুমি জীবন চলার অমূল্য উদাহরণ,
তোমার দিশায় চলবে এখন ভারতের যুবক গন।
তোমার জন্মবধি নেইকো শত্রু সবাই আপন জন,
অজাতশত্রু নাম দিয়েছে তোমার মতের বিরোধী গন।
#Subham 

Saturday, September 15, 2018

"রাষ্ট্রনেতা"
বীর বিক্রম,প্রতাপশালী সৌম্য কান্তিবর,
নির্ভিক চিত্তে নিশ্চয় যার অটল ওনড়।
জীবন ভর কতো সংগ্রাম তোমার লেখনীতে স্পষ্ট,
সাহিত্যতে দক্ষ তুমি বুঝতে সবার কষ্ট।
পোখরানে পরমাণু বলো কারগিলে মহারণ,
দিলে সফল পরীক্ষণ দিলে গৌরবের বিজয়।
বাগ্মী তুমি কবি খ্যাতিমান মহান রাষ্ট্রনেতা,
তোমারই জন্য শ্রেষ্টাসনে বিরাজিত ভারতমাতা।
তোমার সামনে সবাই নত হোক চীন বা আমেরিকা,
ছিল বড়ই সাধারন জীবন যাপন ছিল না কোনো বিলাসিতা।
তোমার বাণী ধ্রুবসত্য তা প্রমানিত সবার কাছে,
কাল যাহারা করেছিল বিদ্রুপ তাদের নিয়ে আজ সবাই হাসে।
তোমার কবিতার মাঝে খুজে পাই ভারতের ইতিহাস,
লিখেছ অনেক অজানা কথা লিখেছ অনায়াস।
ভারতমালা,মহাসড়ক,সর্বশিক্ষা অভিযান,
তোমার কর্মে অমর তুমি ওহে কীর্তিমান।
আজ শব্দ হারিয়ে গেছে হচ্ছে দুচোখ সিক্ত,
আজ দেশমাতৃকার কোল সত্যিকারের রিক্ত।।
                         "শুভম"